ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন:
উচ্ছেদ করতে হলে আইনত অন্তত ৬-৭ দিন সময় দিতে হবে। তা না করে হঠাৎ ঘরবাড়ি ভেঙে দেওয়া চরম অন্যায়।
অতীতের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই আজ সাধারণ মানুষকে এমন অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় ও নিঃস্ব মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব।
সাবেক সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন মন্ত্রী:
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের সম্পদ দখলের চেষ্টা করেছে।
৭০ বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখল করার কোনো আইনি সুযোগ নেই বলে তিনি স্পষ্ট জানান। ভূমিদস্যুদের মিথ্যা মামলা ও হয়রানি রুখতে স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি বিশেষ প্যানেল গঠনের পরামর্শ দেন তিনি এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণা দেন।
ভূমিহীনদের স্থায়ী পুনর্বাসনের বিষয়ে মন্ত্রী বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান:
প্রকৃত ভূমিহীনদের মধ্যে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।








