Search
Close this search box.

ইরানের জন্য জরুরি ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। এ সহায়তা ইতোমধ্যে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে আগে থেকেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা করে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ