তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ার বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
তিনি জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও পুনর্বিবেচনা করা হতে পারে। তবে এখনই রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তখন ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়।







