সুপ্রিম কোর্ট সূত্র জানায়, গত ১৬ এপ্রিল প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে রাখা হয়নি। ফলে কার্যত তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল কুমিল্লার অ্যাপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নানের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেখানে তিনি বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।







