Search
Close this search box.

ইসরাইলস্থ ফিলিস্তিনি নাগরিকদের অবহেলা করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলস্থ আরব ও ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত তিন বছরে ইসরায়েলে ৭০০-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। তার মতে, রাজনৈতিক স্বার্থ রক্ষার কারণে সরকারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইয়াইর গোলান আরও অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন এলাকায় অপরাধী গোষ্ঠীগুলো শক্ত অবস্থান তৈরি করেছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ফিলিস্তিনি নাগরিকরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৩০০ জন খুনের ঘটনায় নিহত হয়েছেন, যার মধ্যে ২৫২ জনই ফিলিস্তিনি নাগরিক।

সরকারি তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি নাগরিক বসবাস করেন, যারা মূলত ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের সময় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের বংশধর।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতিগত বৈষম্য এবং রাজনৈতিক উত্তেজনা ইসরাইলের সামাজিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ