পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি সামরিক গোয়েন্দা ইউনিটে হস্তান্তর করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে একই সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, আত-তিরি গ্রামে পৃথক হামলায় প্রাণহানির ঘটনা ঘটে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা আরও বেড়েছে, যার ফলে সীমান্ত অঞ্চলে নিয়মিত সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে পর্যবেক্ষকরা।








