Search
Close this search box.

থালাপতি বিজয়ের বিচ্ছেদ ও ২৫০ কোটির খোরপোশ: এখনো মেলেনি আইনি সমাধান

অহনা

তামিল সুপারস্টার ও বর্তমানে রাজনীতির ময়দানে সক্রিয় থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টক অব দ্য টাউন। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দাম্পত্য বিচ্ছেদকে ঘিরে শুরু হয়েছে বিশাল অঙ্কের খোরপোশ নিয়ে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোরপোশের পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্ত্রী সঙ্গীতা খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি বিলাসবহুল সমুদ্রতীরবর্তী বাড়ি দাবি করেছেন। অন্যদিকে:

বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী এবং তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হয়েছেন। দুই পক্ষের দাবির মধ্যে বিশাল ব্যবধান থাকায় বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

বিজয় বর্তমানে তাঁর রাজনৈতিক দল এবং আগামী ২৩ এপ্রিলের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন।

গত ২০ এপ্রিল এই মামলার নির্ধারিত শুনানির দিন ছিল। তবে নির্বাচনী ব্যস্ততার কারণে বিজয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি স্থগিত করে পরবর্তী তারিখ ১৫ জুন ধার্য করেছেন। ফলে বিচ্ছেদ মামলার সমাধান পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

২০২১ সাল থেকেই বিজয় ও সঙ্গীতার সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কোনো কোনো প্রতিবেদনে পরকীয়ার অভিযোগ আনা হলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে বিজয় ও সঙ্গীতাকে জনসমক্ষে একসঙ্গে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ