Search
Close this search box.

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর: ববি হাজ্জাজ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে ববি হাজ্জাজ উপানুষ্ঠানিক শিক্ষাকে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিশু ও কিশোরদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রমকে আরও বিস্তৃত ও মানসম্মত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে। এজন্য মাঠপর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ