কমিটির কার্যক্রমে সহযোগিতা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর মার্চ মাসে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আগের বছরের কর্মসূচির মূল্যায়ন এবং পরবর্তী অর্থবছরের বাজেট নির্ধারণ করা হবে। এছাড়া প্রতি তিন মাসে নিয়মিত সভা আয়োজন করা হবে।
এই কমিটির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি, বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী, মা ও শিশু সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিএফ, কৃষক কার্ডসহ মোট ১৮টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ও জন্মগত হৃদরোগসহ গুরুতর রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা, অতি দরিদ্রদের কর্মসংস্থান, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমও এই কমিটির তদারকির আওতায় থাকবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে।
এর আগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর গঠিত একই ধরনের কমিটি বাতিল করা হয়েছিল।





