Search
Close this search box.

এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন জামায়াত আমির

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করেন এবং তাদের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

পোস্টে তিনি লিখেছেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন পরীক্ষার্থীদের পূর্ণ যোগ্যতা দান করেন এবং সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণের তাওফিক দেন।

পরিশেষে তিনি আবারও সকল পরীক্ষার্থীর কাঙ্ক্ষিত সফলতা কামনা করেন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ