Search
Close this search box.

সংসদের কেনাকাটায় অনিয়ম অভিযোগে তদন্তের নির্দেশ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত “সংসদের কেনাকাটায় হরিলুট” শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য নিয়ে যেসব অভিযোগ ও মন্তব্য উপস্থাপন করা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর তদন্ত কার্যক্রম শুরু হবে এবং প্রতিবেদনের ফলাফল না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের কোনো বিল পরিশোধ করা হবে না।

সংসদ সচিবালয় জানিয়েছে, ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্ত কমিটি অভিযোগগুলোর সত্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন দেবে।

এদিকে সংশ্লিষ্ট মহলে এ সিদ্ধান্তকে সংসদের অভ্যন্তরীণ ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হতে পারে বলেও জানা গেছে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ