প্রত্যক্ষদর্শীরা জানান, কেটি পেরি ও জাস্টিন ট্রুডো হাত ধরে নাচছিলেন এবং দীর্ঘ সময় বেশ আনন্দঘন পরিবেশে সময় কাটিয়েছেন।
যদিও তাঁরা বিষয়টি ব্যক্তিগত রাখার চেষ্টা করেছিলেন, তবে কোচেলার মতো জনাকীর্ণ স্থানে তাঁদের উপস্থিতি প্রেমের গুঞ্জনে নতুন করে জ্বালানি জুগিয়েছে।
ভেতরের সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকে এই দুই তারকার মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়।
হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সাথে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর কেটি পেরি বর্তমানে ট্রুডোর সাথে সময় কাটাচ্ছেন।
এই সম্পর্কের ক্ষেত্রে কেটি পেরিই প্রধান ভূমিকা পালন করছেন এবং জাস্টিন ট্রুডোও তাঁর সাথে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
ব্যক্তিগত রসায়নের পাশাপাশি এই জুটি তাঁদের বৈশ্বিক প্রভাব ব্যবহার করে সামাজিক কল্যাণে বড় ধরণের কাজ করার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।
ইনসাইডাররা জানাচ্ছেন, তাঁরা দুজনেই ইতিবাচক সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের ব্যাপারে আগ্রহী। কেটি পেরি এই সম্পর্কটি নিয়ে বেশ সংবেদনশীল এবং তিনি চান এটি দীর্ঘস্থায়ী হোক।








