Search
Close this search box.

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: কড়া হুঁশিয়ারি মার্কো রুবিওর

অহনা

আন্তর্জাতিক জলপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে তা ইরান ঠিক করবে—এটি কখনোই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে হরমুজ প্রণালিতে তেহরানের নতুন ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টার কড়া সমালোচনা করেন তিনি।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ইঙ্গিত দিয়েছিল যে, ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছালে তারা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করবে। তবে মার্কো রুবিও এই প্রস্তাবকে ‘নির্দোষ’ মনে করছেন না।

 রুবিওর মতে, ইরান যখন প্রণালি খুলে দেওয়ার কথা বলে, তার নেপথ্যে থাকে কঠিন শর্ত। তিনি বলেন, “তাদের শর্ত হলো—আপনাকে ইরানের সাথে সমন্বয় করতে হবে, তাদের অনুমতি নিতে হবে; অন্যথায় তারা হামলা চালাবে এবং অর্থও দাবি করবে।”

 রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনোভাবেই প্রণালি উন্মুক্ত রাখা নয়; বরং আন্তর্জাতিক জলপথের ওপর অবৈধ আধিপত্য বিস্তার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের এই কৌশলগত অবস্থানকে বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন:

“ইরান এমন একটি ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে পারে না—এবং আমরাও তা মেনে নিতে পারি না—যেখানে তারা ঠিক করবে কে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করবে এবং এর জন্য কত অর্থ দিতে হবে।”

বিশ্বের মোট খনিজ তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথের ওপর যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে প্রণালিটি ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ