Search
Close this search box.

ট্রাম্পকে সংযত থাকার আহ্বান পাকিস্তানের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রেক্ষাপটেই পরিস্থিতি উত্তপ্ত না করতে ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, তারা ইতোমধ্যে ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সময় সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দিলেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হয়েছে। নতুন করে আলোচনার এই উদ্যোগ সফল হলে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে এর ভূমিকা কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ