অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত থাকলে, সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের জন্য আর গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না।
তবে এই কাজ অবশ্যই সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত কোনো নিবন্ধিত ঠিকাদার দ্বারা সম্পন্ন করতে হবে।
শিল্প মালিকদের সুবিধার্থে লোড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়েছে:
একই আঙিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন এক শিল্প ইউনিটের অব্যবহৃত লোড অন্য ইউনিটে স্থানান্তর করা যাবে। এক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিতে হবে।
ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে থাকা লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে শিল্প শ্রেণির লোড কোনোভাবেই ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে রূপান্তর করা যাবে না।
মিটার স্থাপনের পরবর্তী গুণগত মান নিশ্চিত করতে কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে মন্ত্রণালয়:
নতুন মিটার স্থাপনের পর অনধিক ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে এর গুণগত মান যাচাই করতে হবে।





