জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি অগ্নিকাণ্ডের কারণে রণতরিটি মেরামতের জন্য প্রায় এক মাসের বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থান করেছিল। ওই দুর্ঘটনায় জাহাজটির কিছু আবাসিক অংশ ক্ষতিগ্রস্ত হয়।
মেরামত শেষে এটি পুনরায় সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সূত্র। বর্তমানে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি অবস্থান করছে, ফলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ-উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রণতরি মোতায়েন মূলত কৌশলগত নিরাপত্তা ও আঞ্চলিক সামরিক ভারসাম্য বজায় রাখার অংশ।
এদিকে আরও একটি মার্কিন রণতরি এ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে, যা আগামী দিনে মধ্যপ্রাচ্যে নৌ-উপস্থিতি আরও বাড়াতে পারে।








