Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস

হাবিবা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত অন্তত ১০ জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। তবে এখনো কোনো সংস্থার সঙ্গে সরাসরি সমন্বয় হয়নি এবং বিষয়টি যাচাইয়ের জন্য পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজ বিজ্ঞানীদের মধ্যে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একাধিক সিনিয়র গবেষক রয়েছেন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পে কাজ করা গবেষক এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার নামও তালিকায় রয়েছে।

একই সঙ্গে কয়েকজন বিজ্ঞানীর মৃত্যুর ঘটনাও তদন্তাধীন রয়েছে, যাদের মধ্যে নাসার সঙ্গে যুক্ত গবেষকরাও আছেন। তবে এসব মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এসব বিজ্ঞানী সংবেদনশীল পারমাণবিক ও মহাকাশ প্রযুক্তি উন্নয়ন প্রকল্পে যুক্ত ছিলেন। ফলে ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

এদিকে বিষয়টি সামনে এসেছে এমন সময়ে, যখন দেশটি নাসা ও প্রতিরক্ষা সংস্থাগুলোর পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে কাজ করছে।

কংগ্রেসের এক সদস্য এফবিআইকে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তার মতে, উচ্চ নিরাপত্তা সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনক।

তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে কোনো সম্পর্ক বা পরিকল্পিত কারণ রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ