অন্যদিকে সংসদে সরাসরি প্রতিনিধিত্ব না থাকলেও জাগপাকেও একটি নারী আসন দেওয়া হচ্ছে। এ ছাড়া জামায়াতের নিজের কোটা থেকে বাকি আসনগুলোতে তাদের প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দলটির এক জ্যেষ্ঠ নেতা জানান, জোটগত সমঝোতার অংশ হিসেবে এই আসন বণ্টন করা হচ্ছে। পূর্বে নির্বাচনী সমঝোতার কারণে কিছু প্রার্থী প্রত্যাহার করায় তাদের প্রতিদান হিসেবে এই আসন দেওয়া হচ্ছে।
সূত্র আরও জানায়, এনসিপির পক্ষ থেকে একজন প্রার্থীর মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইভাবে জাগপা থেকেও একজন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে নারী আসন বণ্টন প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত আসন পূরণ করা হবে। আসন বণ্টন চূড়ান্ত হলে নির্ধারিত প্রার্থীরাই সংসদে যাওয়ার সুযোগ পাবেন।








