Search
Close this search box.

ভোট ব্যবস্থা নিয়ে কড়া মন্তব্য রুমিন ফারহানার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারত এবং ফলাফল আরও গ্রহণযোগ্য হতো।

তিনি দাবি করেন, ভোটের সময় অনেক ভোটার অনিচ্ছা সত্ত্বেও কৌশলগত কারণে একটি নির্দিষ্ট দলকে ভোট দিয়েছেন, মূলত অন্য দলকে ঠেকানোর উদ্দেশ্যে।

রুমিন ফারহানা আরও বলেন, এসব বিষয়ে তিনি দলের ভেতরে ও বাইরে প্রতিবাদ জানালেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। ফলে ভোটারদের একটি অংশ পরিস্থিতি বিবেচনায় কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে তার মত।

এ সময় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন। এনসিপি থেকে তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ ও অবস্থান পরিবর্তন করে শুধু সংসদে কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। তার মতে, মত প্রকাশের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ