হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। তিনি দাবি করেন, সংসদে ভিন্ন চিত্র উপস্থাপন করা হলেও বাস্তবে মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের প্রতিবাদে প্রতীকীভাবে এই মোমবাতি বিতরণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সবার সামনে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিং বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ সময় এলাকাবাসী নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।








