Search
Close this search box.

প্রেমিককে কুপিয়ে জখম, পরে বাড়িতে আগুন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার পর প্রতিশোধ হিসেবে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক সাজ্জাত হোসেন (২২) বর্তমানে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার ফারজানা আক্তারের সঙ্গে সাজ্জাত হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। পরে পরিবার তাকে ফিরিয়ে আনে। তবে আবারও মেয়েটি প্রেমিকের কাছে চলে গেলে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নেয় পরিবার।

এরই জেরে বিকেলে স্থানীয় একটি গ্যারেজে বসে থাকা অবস্থায় সাজ্জাতকে প্রেমিকার ভাই, চাচাসহ কয়েকজন মিলে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর উত্তেজিত হয়ে সাজ্জাতের পরিবারের সদস্যরা প্রেমিকার বাড়ি, চাচার বাড়ি ও খালার বাড়িসহ মোট চারটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় বাধার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করা কঠিন হয়ে পড়ে। পরে দুইটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রেমিকার ভাই আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মাধবদী থানার পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত। ঘটনায় আহতের পরিবার মামলা করেছে এবং তদন্ত চলছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ