অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে রয়েছে:
-
নতুন প্রকল্প: ৫টি।
-
সংশোধিত প্রকল্প: ৫টি।
-
মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত প্রকল্প: ৪টি।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রধান কয়েকটি প্রকল্প হলো:
সীমান্ত সড়ক নির্মাণ (পার্বত্য জেলা, ২য় পর্যায়), পশ্চিমাঞ্চল রেলপথ রক্ষণাবেক্ষণ এবং মধুখালী-মাগুরা ব্রডগেজ রেলপথ নির্মাণ।নগর জনগোষ্ঠীর সমন্বিত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প।
বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং ময়মনসিংহে ৫টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ। ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো ও পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ।
সভায় তিনটি সড়ক প্রকল্পের মেয়াদ পাঁচবার বৃদ্ধির কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অবকাঠামো নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি ছোট প্রকল্প পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদনের বিষয়টিও সভায় অবহিত করা হয়।








