এপ্রিলের প্রথম ২৫ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩১ লাখ ডলার। গত বছর এপ্রিলের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির হার ১৯.৮০ শতাংশ।
উল্লেখ্য যে, এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসের যেকোনো একক মাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড। এপ্রিল মাসের বর্তমান গতিধারা বজায় থাকলে এই মাস শেষেও বড় অংকের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।








