Search
Close this search box.

ঢাবির নতুন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান

অহনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান-কে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬), শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

 ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়েছে।অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন।

২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্যকে মনোনীত করা হয়েছিল। সেই তালিকায় থাকা অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের পরিবর্তে এখন থেকে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ