-
শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
-
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, এতোদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান-কে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তাঁর কর্মজীবনের কিছু উল্লেখযোগ্য তথ্য:
তিনি চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।








