রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, খুলনা বিভাগের ১০টি জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান।দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিনে ধাপে ধাপে বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর:
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে।





