হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, নির্বাচনী কার্যক্রম ও সাপ্তাহিক ছুটির কারণে গত দুই দিন বন্দরের আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে আজ থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে এবং বন্দর এলাকায় পণ্য পরিবহন ও খালাস কার্যক্রম দ্রুতগতিতে চলছে।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম বলেন, যাত্রী পারাপার কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে চলছে।








