এর আগে একাধিক সময় মিমির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সময় তার সম্পর্ক নিয়ে নানা নাম সামনে এলেও তিনি সব সময় নিজেকে একা বলেই দাবি করেছেন। তবে সাম্প্রতিক সময়ের কিছু ইঙ্গিত এবং ঘনিষ্ঠদের মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে তার সম্পর্কের অবস্থান নিয়ে।
টালিউড অঙ্গনে আরও একটি আলোচনায় এসেছে মিমির ঘনিষ্ঠ বন্ধুদের মন্তব্য। এক আড্ডা অনুষ্ঠানে মজার ছলে ইশা সাহার দিকে ইঙ্গিত করে ঋতাভরী জানান, মিমির জীবনে বিশেষ কেউ রয়েছেন বলে শোনা যায়। তবে এ নিয়ে কেউই স্পষ্ট কিছু জানাননি।
সব মিলিয়ে মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা আরও বাড়ছে। তিনি সত্যিই সম্পর্কে আছেন নাকি সবই ভক্তদের কৌতূহলের ফল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।








