Search
Close this search box.

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ হলো নতুন নাম। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের মতো পরিচিত মুখও সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তালিকায় যুক্ত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে বিএনপি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে। ওই দিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত অবস্থায় বের হতে দেখা যায়।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চমক বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের জন্য। তার মতে, এই কাজের জন্য একটি প্ল্যাটফর্ম দরকার ছিল এবং বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হবে।

তিনি আরও বলেন, সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় তিনি বিএনপিকে সেবা করতে চান কি না। উত্তরে তিনি জানান, তিনি বিএনপিকে সেবা করতে চান, তবে তার মূল লক্ষ্য দেশকে সেবা করা। সুযোগ পেলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলে জানান।

ফেসবুকে দেওয়া এক পোস্টেও তিনি নতুন যাত্রা শুরু করার ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, তিনি নতুন একটি জার্নি শুরু করেছেন এবং বিস্তারিত শিগগিরই জানাবেন বলে উল্লেখ করেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান চমক। এরপর তিনি নাটক ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করেছেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ