তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ১৮ এপ্রিল রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট হচ্ছে না। আয়োজকরা জানিয়েছে, এত বড় জনসমাগম সামলানো সম্ভব হবে না। এছাড়া ভেন্যুর জায়গা ছোট হওয়া এবং রাস্তায় যান চলাচলে চাপ পড়ার আশঙ্কাও রয়েছে।
হঠাৎ কনসার্ট বাতিলের খবরে হতাশা প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
তবে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে ভক্তদের সঙ্গে দেখা হবে। চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে একাধিক কনসার্ট করেছে অ্যাশেজ। এছাড়া আগামী জুনে ইউরোপের কয়েকটি দেশে তাদের পারফর্ম করার কথা রয়েছে।








