Search
Close this search box.

ঢাকার বাইরে আরও কয়েক জেলায় চালু হচ্ছে জ্বালানি পাস ব্যবস্থা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে চালু হওয়া নতুন পাস ব্যবস্থার পাইলট কার্যক্রম ঢাকার বাইরে আরও কয়েক জেলায় সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে ঢাকার বাইরের কিছু নির্দিষ্ট জেলায় নিবন্ধিত মোটরসাইকেলও এই ব্যবস্থার আওতায় আসবে।

ঢাকা ও ঢাকার মেট্রোপলিটন এলাকার পাশাপাশি চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন, বরিশাল ও বরিশাল মেট্রোপলিটন, খুলনা ও খুলনা মেট্রোপলিটন, রাজশাহী ও রাজশাহী মেট্রোপলিটন এবং ময়মনসিংহ জেলায় মোটরসাইকেল নিবন্ধনের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়া পাইলট কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর আরও কয়েকটি পেট্রোল পাম্পে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত পাম্পে জ্বালানি গ্রহণ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন করা যায়।

ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ