Search
Close this search box.

বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি শিক্ষায় যুক্ত হচ্ছেন বিদেশি শিক্ষক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বুধবার এই কার্যক্রম উদ্বোধন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যে, এই অনলাইন ক্লাস কার্যক্রম বিশেষভাবে ফেজ-বি রেসিডেন্টদের নিয়মিত একাডেমিক প্রশিক্ষণের জন্য পরিচালিত হচ্ছে। এই ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। বিদেশি অতিথি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নাদিম আব্বাসী, স্কটল্যান্ডের বিটসন ক্যান্সার সেন্টারের ডা. তারেক আব্দুল্লাহ এবং যুক্তরাজ্যের সাউথ এন্ড হাসপাতালের ডা. ইমতিয়াজ আহমেদ।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ