একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিড় সামাল দিতে লাঠিচার্জ করে। এতে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই বিশৃঙ্খলার মধ্যেই ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসেন আল্লু অর্জুন। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তার নতুন সিনেমা ‘রাকা’-এর ফার্স্ট লুক। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটের এই কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্রটি নির্মাণ করছেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার।
ছবিতে দীপিকা পাড়ুকোন-এর সঙ্গে জুটি বেঁধেছেন আল্লু অর্জুন। ফার্স্ট লুকে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেছে—ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ এবং প্রায় পশুসদৃশ এক চরিত্রে। নতুন এই লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
জানা গেছে, পুনর্জন্মের কাহিনিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অতীত ও বর্তমান—দুটি সময়কালই তুলে ধরা হবে। গত দুই বছর ধরে এই বড় বাজেটের প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা অ্যাটলি।








