Search
Close this search box.

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা কনকচাঁপার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডবগুড়ার পাঁচতারা মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট-এর খোলা মাঠে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বসে এই জমকালো আসর, যেখানে দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকারা একত্রিত হন।

এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা (রুমানা মোর্শেদ কনকচাঁপা)। মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। পরে তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ড. হোসনে আরা বেগম এবং আবদুর রশিদ মজুমদারসহ বিশিষ্টজনরা।

এবার বিশেষ সম্মাননা পেয়েছেন লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান ছাড়াও দর্শকদের মাতিয়ে রাখেন তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন, মাহতিম সাকিব, খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক, কিশোরসহ আরও অনেক শিল্পী। এছাড়া অভিনয় জগতের তারকা অপু বিশ্বাসআদর আজাদ উপস্থিত থেকে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।

সবশেষে সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লাসাবিনা ইয়াসমীন তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ