Search
Close this search box.

পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বেড়েছে, কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পহেলা বৈশাখ আসতে এখনো এক সপ্তাহ বাকি থাকলেও মাছের বাজারে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ও ইলিশকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে, কিন্তু বাজারে সরবরাহ কম থাকায় কেজি প্রতি ইলিশের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতাদের অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার ও আফতাবনগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে ১ কেজি ২০০ গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ২৫০০-২৮০০ টাকা। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৮০০ টাকায়, ৮০০-৯০০ গ্রাম ওজনের ২৪০০ থেকে ২৫০০ টাকায়, আর ৫০০-৬০০ গ্রামের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছরে ইলিশের আমদানি কম এবং জেলেরা নদীতে তেমন মাছ পাচ্ছে না। বিশেষ করে মিঠাপানি ও উজানের মাছ পাওয়া কম। চাহিদা বেশি থাকায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী শুকুর আলী বলেন, “বাজারে সরবরাহ বেশি থাকলে দাম কম রাখতাম। কিন্তু এ বছর আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।”

ক্রেতারা দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ। ধানমন্ডি থেকে কারওয়ান বাজারে মাছ কিনতে আসা সেলিনা বেগম বলেন, “দাম বেশি, বাজারে মাছও কম।” গুলশান থেকে আসা রকিফুল ইসলাম বলেন, “এবার ইলিশের দাম অনেক বেশি মনে হচ্ছে। সরবরাহও কম।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ