নতুন শোরুমটি বেস্ট বাই-এর ৫৫০তম শোরুম। প্রায় ৫০ হাজার বর্গফুট আয়তনের এই শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, গ্রোসারি, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যারসহ নানা পণ্য। এছাড়া সর্বাধুনিক মোবাইল ফোন, এক্সেসরিজ, হার্ডওয়্যার, কসমেটিকস, টয়লেট্রিজ, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজও রয়েছে। লাইফস্টাইল পণ্যের জন্য আলাদা সেকশন গ্রাহকদের ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা দেবে।
দৈনন্দিন চাহিদা পূরণের জন্য শোরুমে ফার্মেসি ও হেলথকেয়ার, বেবি কেয়ার, খেলনা ও স্পোর্টস, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজও রয়েছে।
আরএন পাল বলেন, “গ্রাহকদের বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শোরুমটি ওয়ান-স্টপ সার্ভিস দেবে এবং মনোরম পরিবেশে কেনাকাটা উপভোগের সুযোগ তৈরি করবে।”








