Search
Close this search box.

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতাল-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে এবং আগুন নিয়ন্ত্রণে তাদের ইউনিটগুলো কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ