বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে।
সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচন করেন। সাধারণত দল বা জোটভিত্তিক আসন বণ্টনের ভিত্তিতে সমসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে প্রার্থিতা প্রত্যাহারের দিনই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আইন অনুযায়ী, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সংসদে প্রাপ্ত আসনসংখ্যার অনুপাতে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। এবারের হিসাবে বিএনপি জোট পেতে যাচ্ছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন।








