তিনি আরও বলেন, “৮ আগস্ট সরকার গঠনের আগে আসিফ নজরুলের সঙ্গে আনঅফিশিয়াল বৈঠকেও বলা হয়েছিল, রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি বড় সমস্যা নয়। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর সেই পরিবর্তন ঘটেনি। রাষ্ট্রপতি তার পদে থাকলেন, আর অন্যান্য উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হয়নি।”
আদিবের মন্তব্য অনুযায়ী, আসিফ নজরুল উপদেষ্টাদের মধ্যে আইন মন্ত্রণালয় দায়িত্ব পালন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। তিনি ইতিবাচকভাবে কিছু আইন মন্ত্রণালয় কেন্দ্রিক অধ্যাদেশ করেছেন। তবে জাতীয়ভাবে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন নিয়ে যে ভূমিকা প্রত্যাশিত ছিল, সেই ক্ষেত্রে তিনি আশানুরূপ ছিলেন না।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের গঠন ও সিদ্ধান্তগুলো ছাত্রদের উদ্যোগের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের সম্মিলিত কার্যক্রমের ফলাফল।








