Search
Close this search box.

‘অধ্যাদেশ বাতিল করে পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার’:ইসলামী আন্দোলন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ঢাকা, ৩ এপ্রিল ২০২৬ – ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশসমূহ বাতিল করে বিএনপি সরকার পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। সেই লক্ষ্যে সংবিধানে থাকা স্বৈরতন্ত্রের সুযোগগুলো রহিত করে ক্ষমতার ভারসাম্য আনতে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করে। কিন্তু চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে ক্ষমতায় আসা বিএনপি এখন জনতার রক্তের প্রতি শ্রদ্ধা না রেখে এই অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব করেছে। এর মাধ্যমে তারা পতিত স্বৈরতন্ত্রের পদাঙ্ক অনুসরণ করছে।

তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার লক্ষ্য, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন এবং বিচারবিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশগুলোও সংসদে অনুমোদন না দিয়ে বাতিলের পথে রয়েছে। মাওলানা আতাউর রহমান মন্তব্য করেন, এটি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি স্পষ্ট বিশ্বাসঘাতকতা।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনতার রক্তের সাথে বেইমানি করবেন না এবং স্বৈরতন্ত্রকে স্থায়ীভাবে বিলোপ করার জন্য অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যবস্থা করুন।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ