Search
Close this search box.

কুয়েতে বিমানবন্দরে ব্যাপক হামলা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামো, বিশেষ করে রাডার সিস্টেমে গুরুতর ক্ষতি হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিনে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি দক্ষিণ ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লড়াই শুরু করেছে। এটি ইরান-ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় মাসে ইয়েমেন থেকে প্রথমবারের হামলা হিসেবে দেখা যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।

হামলার ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তা বাহিনী বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইট অপারেশনগুলো অস্থায়ীভাবে বাধাগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামলার ফলে কুয়েতের বেসামরিক ও সামরিক উভয় অবকাঠামোর নিরাপত্তা পুনর্মূল্যায়ন জরুরি হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ঘটনায় সতর্ক। এই হামলা মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে পারে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ