Search
Close this search box.

টাঙ্গাইল ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, “২৭ মার্চ রাত ৮টার দিকে ধলাটেংগর এলাকায় সংঘটিত দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।”

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এছাড়া সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জামায়াত আশ্বাস দেয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেওয়া হবে।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ