উদ্যোগটি উপকারভোগী নির্বাচনকে আরও নির্ভুল করবে, যেখানে সরকারি ডেটাবেস ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় করে দরিদ্র, ঝুঁকিপূর্ণ ও সহায়তার প্রয়োজনীয় পরিবারকে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হবে। নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্ডটি পরিবারের ‘মা’ বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছাবে, অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে। এটি খাদ্য নিরাপত্তা, নগদ অর্থ সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা একীভূতভাবে প্রদান করতে সক্ষম হবে।
নতুন এই উদ্যোগ বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








