জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি দল ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এর আগে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের ওসি মো. ইকবাল বাহার।








