Search
Close this search box.

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ড,ক্ষতিগ্রস্ত ৩৫টি দোকান, প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

হাবিবা

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি: বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা সীমিত থাকে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানিয়েছেন, আগুনে বাজারের ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ