Search
Close this search box.

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী: শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বক্তব্যে বলেন, “আমাদের ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

ভূমিমন্ত্রী আরও বলেন, “হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। আজ দেশে তারা মব সৃষ্টি করছে। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। আমাদের প্রধানমন্ত্রী সেটি বুঝছেন।”

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি কোনও দলের নেতা বা এমপি, মেয়রের জন্য নয়; এটি কর্মীদের দল। কর্মীরাই দলের প্রাণ। সরকার যে ফাঁকা জমি ব্যবহার করার সুযোগ দিচ্ছে, তা বিএনপি করবে না। মন্ত্রী বলেন, “আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো। এটি আমাদের নীতিমালা।”

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং জেলা বিএনপির নেতারা।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ