Search
Close this search box.

দেশের গণ্ডি ছাড়িয়ে অস্ট্রেলিয়ায় ‘বনলতা এক্সপ্রেস’: আন্তর্জাতিক বাজারে নতুন চমক

অহনা

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর এবার বিশ্ববাজারে পা রাখল তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা আর বক্স অফিসে রমরমিয়ে আয়ের পর এবার সিডনি, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরে মুক্তি পেয়েছে এই ট্রেনযাত্রার গল্প।

আজ শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে বলে নিশ্চিত করেছে এর পরিচালক ও পরিবেশক সংস্থা বঙ্গজ ফিল্মস

বঙ্গজ ফিল্মস জানিয়েছে, প্রবাসী বাঙালিদের ব্যাপক চাহিদার মুখে সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে মুক্তি দেওয়া হয়েছে:

 আজ থেকে ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসলসহ গুরুত্বপূর্ণ ১৯টি লোকেশনে প্রবাসীরা সিনেমাটি উপভোগ করতে পারছেন। আগামী এপ্রিল মাস থেকে লন্ডনের বিভিন্ন শহরসহ যুক্তরাজ্যের প্রধান প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’।

একটি ট্রেনের রোমাঞ্চকর যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনী।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে এর চিত্রনাট্য সাজিয়েছেন তানিম নূর।

 সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক শক্তিমান অভিনেতা—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন।

মুক্তির প্রথম দিন থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ আয়ের গ্রাফ উর্ধ্বমুখী। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে চঞ্চল-মোশাররফ জুটির রসায়ন এবং তানিম নূরের আধুনিক নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করেছে। ঈদের অন্য সিনেমাগুলোর ভিড়েও এই সিনেমাটি তার নিজস্ব জায়গা করে নিয়েছে।

পরিচালক তানিম নূর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, বিদেশের মাটিতে দেশের সিনেমার এই জয়জয়কার বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ