Search
Close this search box.

নাবালিকা অভিনেত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ’ দৃশ্য: বিতর্কের মুখে ভারতীয় টিভি সিরিয়াল

অহনা

ভারতের টেলিভিশন দুনিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তীব্র বিতর্ক। দঙ্গল টিভির জনপ্রিয় সিরিয়াল ‘রিমঝিম-ছোটি উমর বড়া সফর’ এখন নেটিজেনদের কাঠগড়ায়। মাত্র ১৬ বছর বয়সি এক কিশোরী অভিনেত্রীকে দিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেতার সঙ্গে ‘অন্তরঙ্গ’ দৃশ্য শুট করানোর অভিযোগে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

টিভি শো ‘রিমঝিম’-এর একটি নির্দিষ্ট পর্বকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত, যেখানে মূল বিষয়বস্তু হিসেবে দেখানো হচ্ছে এক কিশোরী ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রেম।

সিরিয়ালটিতে ১৬ বছর বয়সি যশিকা শর্মা নামী কিশোরী ‘রিমঝিম’-এর চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে রয়েছেন ২৪ বছর বয়সি অভিনেতা হিমাংশু অবস্থি। দর্শকদের প্রধান আপত্তির জায়গাগুলো হলো:

১৫-১৬ বছরের একটি মেয়েকে কীভাবে এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো হচ্ছে, তা নিয়ে আইনি ও নৈতিক প্রশ্ন তুলেছেন অনেকে।দর্শকদের দাবি, যদি চরিত্রের প্রয়োজনে এমন দৃশ্যের প্রয়োজনই হয়, তবে কেন ১৮ বছরের বেশি বয়সি কোনো অভিনেত্রীকে কাস্টিং করা হলো না?নেটিজেনরা যশিকার মা-বাবা ও অভিভাবকদের তীব্র সমালোচনা করছেন। কেন তাঁরা তাঁদের নাবালিকা সন্তানকে এমন দৃশ্যে অভিনয়ের অনুমতি দিলেন, তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ।

অনেকেই এই ঘটনার প্রেক্ষিতে অভিনেত্রী রিম শেখ এবং সেহবান আজিমের পুরনো উদাহরণ টেনে এনেছেন। তাঁদের মতে, ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে নাবালিকা নায়িকাদের এভাবে ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং শিশু অধিকারের পরিপন্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই এই সিরিয়ালটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। অনেকেই ইয়াশিকার বাবা-মা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

তবে এই ব্যাপক সমালোচনা সত্ত্বেও অভিনেতা হিমাংশু অবস্থি, প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা-ও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ