এদিকে, দুর্ঘটনার পর এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন, যার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। পরিবারের দাবি, তিনি রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসে উঠেছিলেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ রিপনকে উদ্ধারের জন্য শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাট এলাকায় বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
উল্লেখ্য, এই ভয়াবহ দুর্ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নদীর স্রোত ও পানির গভীরতা উদ্ধার কাজে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে। তবুও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে অভিযান অব্যাহত থাকবে।








