দূতাবাস জানায়, ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশজুড়ে, বিশেষ করে কুর্দি অঞ্চলে, মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র–সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগ করতে বলা হয়েছে এবং বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বা এরবিলে থাকা কনস্যুলেট জেনারেলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার ঝুঁকি এখনও বিদ্যমান। এ কারণে দেশটির আকাশসীমা বন্ধ রয়েছে।
যারা দেশ ছাড়তে চান, তাদেরকে আকাশপথের পরিবর্তে জর্ডান, কুয়েত, সৌদি আরব ও তুরস্কগামী স্থলপথ ব্যবহার করতে বলা হয়েছে। এই পদক্ষেপ নিরাপত্তা ঝুঁকি কমানোর পাশাপাশি মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।








